চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাটে ফ্লাইওয়ার নির্মাণের দাবিতে স্মারকলিপি দিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তারের কাছে স্মারকলিপি দেন তারা। ব্যবসায়ীরা বলছেন, বারইয়ারহাট বাজারে ফ্লাইওভার না থাকায় অনেক মানুষ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। সম্প্রতি সড়ক বিভাজনে লোহার এঙ্গেল দেয়ায় ক্রেতা-বিক্রেতারা পণ্য নিয়ে চলাচল করতে ভোগান্তিতে পড়েছেন।