সুনামগঞ্জের শান্তিগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে মনু মিয়া (৫৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের জীবদাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মনু মিয়া শিমুলবাঁক ইউনিয়নের জিবদাড়া কুড়িয়ারপাড় গ্রামের মৃত আক্কল আলীর ছেলে। স্থানীয়রা ও পুলিশ জানায়, গতকাল সকালে উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের জীবদাড়া হাওরে মাছ ধরতে যান মনু মিয়া। মাছ ধরার একপর্যায়ে হঠাৎ হাওরে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে নৌকা থেকে পড়ে যান তিনি। খবর পেয়ে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে ২ ঘণ্টা পর মনু মিয়াকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শান্তিগঞ্জ থানার ওসি খালেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
হাওরে জেলের মৃত্যু
সুনামগঞ্জের শান্তিগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে মনু মিয়া (৫৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে।
সুনামগঞ্জের শান্তিগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে মনু মিয়া (৫৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে।










