বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় দুই ছাত্রলীগ কর্মীর ছাত্রত্ব বাতিল করেছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইংরেজি বিভাগের শিক্ষার্থী মুকুল আহমেদকে রাতভর নির্যাতনের ঘটনায় একই বিভাগের তানজিদুল হক মঞ্জু ও শিহাব উদ্দিন পাটোয়ারী রিফাতের ছাত্রত্ব বাতিল করা হয়।