বিচারপ্রার্থীদের স্বস্তি দিতে সারা দেশে আদালত প্রাঙ্গণে বিশ্রামাগার ন্যায়কুঞ্জ নির্মাণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে গতকাল মাগুরা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক হাসান জাহিদ, ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদৌলা রেজা প্রমুখ।
মাগুরার আদালতে ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন
বিচারপ্রার্থীদের স্বস্তি দিতে সারা দেশে আদালত প্রাঙ্গণে বিশ্রামাগার ন্যায়কুঞ্জ নির্মাণ করা হচ্ছে।
বিচারপ্রার্থীদের স্বস্তি দিতে সারা দেশে আদালত প্রাঙ্গণে বিশ্রামাগার ন্যায়কুঞ্জ নির্মাণ করা হচ্ছে।










