রাজবাড়ীতে তানভীর শেখ হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকালে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি আয়োজন করে তানভীরের বন্ধু মহল ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। ১২ নভেম্বর রাতে শহরের বিনোদপুর এলাকায় তানভীরকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলা হলেও মূল আসামিরা গ্রেফতার হয়নি।