জলবায়ু ন্যায্যতার দাবিতে সাতক্ষীরায় যুববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু সম্মেলন (কপ-২৯) সামনে রেখে গতকাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক) এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম এ কর্মসূচির আয়োজন করে। এ সময় বক্তারা বলেন, ‘উষ্ণতা বৃদ্ধি অব্যাহত থাকলে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়বে। মানুষের জীবন হুমকির মুখে পড়বে। বিশ্বের ধনী দেশগুলোকে এর দায় নিতে হবে। জলবায়ু সুবিচার নিশ্চিত করতে হবে।’