দূষণের কবল থেকে পায়রা নদী রক্ষার দাবিতে বরগুনার তালতলীতে মানববন্ধন করেছে পরিবেশবাদী কয়েকটি সংগঠন। গতকাল সকালে উপজেলার নলবুনিয়া লঞ্চঘাটে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপারস বাংলাদেশ, ব্লু প্ল্যানেট ইনিশিয়েটিভ (বিপিআই) ও পায়রা নদী ইলিশ রক্ষা কমিটি এ কর্মসূচি আয়োজন করে। বক্তারা বলেন, ‘নদীগুলো দখল হয়ে যাচ্ছে। অবৈধভাবে বালি উত্তোলনের কারণে ভাঙন দেখা দিচ্ছে। কয়লা ও বর্জ্য ফেলার কারণে নদী একসময় মাছশূন্য হয়ে যাবে।’
পায়রা নদী রক্ষায় মানববন্ধন
দূষণের কবল থেকে পায়রা নদী রক্ষার দাবিতে বরগুনার তালতলীতে মানববন্ধন করেছে পরিবেশবাদী কয়েকটি সংগঠন।
দূষণের কবল থেকে পায়রা নদী রক্ষার দাবিতে বরগুনার তালতলীতে মানববন্ধন করেছে পরিবেশবাদী কয়েকটি সংগঠন।










