শীতার্ত ও দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে রাঙ্গামাটি জেলা পুলিশ। আজ বুধবার (১১ ডিসেম্বর) সকালে কোতোয়ালি থানা প্রাঙ্গণে কম্বল বিতরণ করেন জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও জেলা বিশেষ শাখা) শাহনেওয়াজ রাজু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদুল ইসলাম এবং থানার ওসি আরিফুল আমিনসহ অন্যান্য কর্মকর্তারা।

উপস্থিত অতিথিরা বলেন, সারাদেশের মতো রাঙ্গামাটি পার্বত্য জেলায়ও শীতের তীব্রতা বেড়েছে। অসহায় ও দুস্থ মানুষ বেশি দুর্ভোগ পোহাচ্ছেন। তাদের পাশে থাকার জন্যই আমাদের এ প্রচেষ্টা।