মাগুরার সীমাখালী বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায়
এক বাসযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ জন। আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোর
৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নার্সারি ব্যবসায়ী মোহাম্মদ আলী নরসিংদী
জেলার সানের বাড়ি এলাকার মৃত শাহাজ উদ্দিনের ছেলে।
ঘটনাটি নিশ্চিত করে রামনগর হাইওয়ে পুলিশের
ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত হোসেন বলেন, আজ ভোর ৪টার দিকে সীমাখালী বাজার এলাকায় নরসিংদী
থেকে যশোরগামী মামুন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা
একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
আরো জানান, দুর্ঘটনায় বাসের যাত্রী নার্সারী
ব্যবসায়ী মোহাম্মদ আলীর ঘটনাস্থলে মৃত্যু হয়। আহত হয় অরো ৩ জন। আহতদের মাগুরা ফায়ার
সার্ভিসের সদস্যরা উদ্ধার করে। তাদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে
চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতরা হচ্ছেন নিহত মোহাম্মদ আলীর ছেলে শান্ত
মোল্যা, বাসের সহকারী ইলিয়াস হোসেন ও সুপার ভাইজার আমির হোসেন।










