বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে খুলনা বিভাগে একজন মারা গেছে।

এ নিয়ে চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৭৭ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া ডেঙ্গু শনাক্ত হয়েছে ২৭ হাজার ২২ জনের। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হয় ৬১ জন। ৪৭ জন ভর্তি হয় দক্ষিণ সিটি এলাকার হাসপাতালে। ঢাকার দুই সিটির বাইরে ঢাকা বিভাগে ভর্তি হয় ১২২ জন।