ফরিদপুরে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করেছে মৎস্য বিভাগ ও জেলা প্রশাসন। এ সময় ১৫ হাজার মিটার জাল জব্দ করা হয়। পরে সেগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। গতকাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহাদাত হোসেনের নেতৃত্বে কবিরের চরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইলিশ শিকারিরা পালিয়ে যান।