রংপুরে অন্যজনের পরীক্ষা দিতে গিয়ে গোলাম রব্বানী নামে এক ব্যাংক কর্মকর্তা আটক হয়েছেন। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রংপুর সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে খাদ্য বিভাগের উপপরিদর্শক পদের পরীক্ষায় প্রক্সি দিতে উপস্থিত হয়েছিলেন তিনি। এ ঘটনায় মূল পরীক্ষার্থী রাহাদুজ্জামান সুজনকে বহিষ্কার করা হয়েছে। তিনি খাদ্য বিভাগের আর কোনো পরীক্ষায় অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী।