নোয়াখালীর বৃহত্তর বাণিজ্যকেন্দ্র চৌমুহনীতে অভিযান চালিয়ে একটি অবৈধ পলিথিন কারখানাকে ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই কারখানার তিনটি বিদ্যুতের লাইনও বিচ্ছিন্ন করা হয়েছে। গতকাল দুপুরে বেগমগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) নোয়াখালী কার্যালয়ের কর্মকর্তাদের তথ্যের ভিত্তিতে বেগমগঞ্জের চৗমুহনী দক্ষিণ বাজরের একটি কারখানায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।