কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। গতকাল সকালে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সোনাগাড়ি এলাকায় তিস্তা নদীতে ডুবে যান তিনি। নিখোঁজ ওই জেলের নাম রহিম উদ্দিন (৬০)। তিনি সোনাগাড়ি এলাকার বাসিন্দা। রাজারহাট থানার ওসি নাজমুল আলম জানান, নিখোঁজ ব্যক্তির সন্ধানে নদীতে তল্লাশি শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।