চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে মিরসরাই পৌরসভার ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মিরসরাই পৌর বিএনপির আহ্বায়ক জামশেদ আলম, সদস্য সচিব কামরুল হাসান লিটন, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, নির্বাহী সদস্য আবুল কালাম, মহিলা দল মিরসরাই পৌরসভা শাখার সম্পাদক আবেদা সুলতানা লাভলী প্রমুখ।