এর মধ্যে দিয়ে বিএনপি জাতির সঙ্গে সুস্পষ্ট প্রতারণা করছে।’
গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জাতীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ‘বিএনপির সঙ্গে আমরা একসময় একসঙ্গে মজলুম ছিলাম। আমি বিনয়ের সঙ্গে বলতে চাই আপনারা হাজার চেষ্টা করলেও ওই আওয়ামী লীগ হতে পারবেন না; বড়জোর দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন। যে আওয়ামী লীগ একসময় পুরো জাতি কিংবা বিরোধী দলকে নিয়ে ব্যঙ্গবিদ্রূপ করত, আজ তাদের কী দশা! আপনারা ঠিক একই কাজ শুরু করেছেন।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ তাদের পোষ্য লাঠিয়াল বাহিনী দিয়ে সমাজের বিভিন্ন স্তরে কর্তৃত্ব কায়েম করেছিল। কিন্তু আজ তাদের দুর্দিনে কোনো লাঠিয়াল পাশে এসে দাঁড়ায়নি।’
তিনি আরো বলেন, ‘বিএনপি তাদের দেয়া ৩১ দফা সংস্কারের কর্মসূচি ইশতাহারেই তারা বিরোধিতা করছে। আমার মনে হয় তারা যে বিরোধিতা করছে এ জ্ঞানও বোধহয় তারা হারিয়ে ফেলেছে।’
বিএনপিকে উদ্দেশ করে জামায়াত আমির বলেন, ‘এ জুলাই না হলে; এই মা-বাবা, ভাইবোন, সন্তান, স্বামী জীবন না দিলে আজকে আপনারা ক্ষমতা ভোগ করতে পারতেন না। যারা বিদেশে অবস্থান করছিলেন, এ বিপ্লব না হলে তারা হয়তো কল্পনাও করতেন না দেশে ফিরে আসার।’
জামায়াতে আমির আরো বলেন, ‘বার্তা পরিষ্কার যেদিন তারা গণভোটের রায় অস্বীকার করেছেন, আমি বলেছিলাম বিএনপি আজ থেকে ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করল। এটা ফ্যাসিবাদ।’










