চাঁদপুরে মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ডের যৌথ অভিযানে নয় মণ বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। গতকাল বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম। এর আগে গত বৃহস্পতিবার রাতে শহরের ওয়ারলেছ বাজার থেকে চিংড়িগুলো জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। পরে এসব চিংড়ি মাটিতে পুঁতে ফেলা হয়। চিংড়িগুলো খুলনা থেকে আনা হয় বলে জানা গেছে।