আগামী নির্বাচনের তফসিল ঘোষণার আগে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে রংপুরে পদযাত্রা করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। গতকাল দুপুরে নগরীর কাচারীবাজার এলাকার শিক্ষা ভবনের প্রধান ফটকের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পদযাত্রায় নেতৃত্ব দেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। পদযাত্রা শেষে রংপুর জেলা ও মহানগর বিএনপির নেতারা জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন।
পদযাত্রা
আগামী নির্বাচনের তফসিল ঘোষণার আগে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে রংপুরে পদযাত্রা করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন।
আগামী নির্বাচনের তফসিল ঘোষণার আগে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে রংপুরে পদযাত্রা করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন।










