প্রায় দেড় কোটি টাকা প্রতারণার দায়ে ই-কমার্স প্রতিষ্ঠানে ই-অরেঞ্জ’র বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে নোয়াখালীতে। প্রতিষ্ঠানটির সাবেক উপদেষ্টা-প্রধান নির্বাহীসহ সাত কর্মকর্তার বিরুদ্ধে মামলাটি করা হয়।
জানা গেছে, গতকাল মঙ্গলবার জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের ১ নম্বর আমলী আদালতে মোহাম্মদ জাহাঙ্গীর আলম নামে এক ভুক্তভোগী বাদী হয়ে মামলাটি করেন। মামলায় প্রতিষ্ঠানটির উপদেষ্টা শেখ সোহেল রানাকে প্রধান করে সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নাজমুল আলম রাসেলসহ মোট ৭ কর্মকর্তার বিরুদ্ধে ১ কোটি ৪৬ লাখ ২৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। এতে আরো ১৪ ভুক্তভোগীকে সাক্ষী করা হয়েছে।
আদালতের বিচারক মোসলেহ উদ্দিন মিজান মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) মামলার তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন।
মামলার বাদী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, তিনিসহ মামলার ১৪ সাক্ষীর সঙ্গে প্রতারণা করে ই-অরেঞ্জ ১ কোটি ৪৬ লাখ ২৩ হাজার ২০৮ টাকা আত্মসাৎ করে। ভুক্তভোগীরা মোটরসাইকেল, মোবাইল ফোন, বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী কেনার উদ্দেশ্যে এবং নগদ টাকায় প্রতিষ্ঠানটির ভাউচারের ওপর অর্থলগ্নী করেছেন। ২০২১ সালের মে মাস থেকে জুলাই মাসের মধ্যে এসব অর্থ বিনিয়োগ করা হয়। বর্তমানে টাকা কিংবা পণ্য না পাওয়ায় সর্বশান্ত হয়ে গেছেন তারা। তাই বাধ্য হয়ে আদালতের দ্বারস্ত হয়েছেন তারা।
দেশের প্রখ্যাত খেলোয়াড় ও অভিনেতাসহ বিভিন্ন মডেলদের মাধ্যমে চটকদার বিজ্ঞাপনের কারণে দেশের প্রায় সোয়া লাখ গ্রাহক অর্থ বিনিয়োগ করে ই-অরেঞ্জে। কোম্পানির প্রতারণার কারণে বর্তমানে বিনিয়োগকারীরা সকলেই দিশেহারা। ক্ষতিগ্রস্তরা সরকারের হস্তক্ষেপের মাধ্যমে বিনিয়োগকৃত অর্থ ফেরতের পাশাপাশি প্রতারণাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
নোয়াখালীতে ই-অরেঞ্জের বিরুদ্ধে দেড় কোটি টাকা প্রতারণার মামলা
প্রায় দেড় কোটি টাকা প্রতারণার দায়ে ই-কমার্স প্রতিষ্ঠানে ই-অরেঞ্জ’র বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে নোয়াখালীতে। প্রতিষ্ঠানটির সাবেক উপদেষ্টা-প্রধান নির্বাহীসহ সাত কর্মকর্তার বিরুদ্ধে মামলাটি দায়ের হয়।
প্রায় দেড় কোটি টাকা প্রতারণার দায়ে ই-কমার্স প্রতিষ্ঠানে ই-অরেঞ্জ’র বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে নোয়াখালীতে। প্রতিষ্ঠানটির সাবেক উপদেষ্টা-প্রধান নির্বাহীসহ সাত কর্মকর্তার বিরুদ্ধে মামলাটি দায়ের হয়।










