পাইপ লাইনের জরুরি মেরামত কাজের জন্য ঢাকার আশকোনা এলাকায় গ্যাসের স্বল্পচাপ সমস্যা থাকবে। এ কারণে আজ দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত আশকোনা, উত্তরখান, দক্ষিণ খান, উত্তরা, কসাইবাড়ি, প্রেমবাগান, কাওলা, বিমানবন্দর ও এর আশেপাশের এলাকায় গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে।
আজ বৃহস্পতিবার গ্যাস বিতরণ কারী সংস্থা তিতাসের পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।










