পটুয়াখালীর কুয়াকাটায় ভেসে এসেছে বোটলনোজ প্রজাতির একটি মৃত ডলফিন। গতকাল দুপুরে সৈকতের মাঝিবাড়ি পয়েন্ট এলাকায় জোয়ারের পানিতে ভেসে আসে ডলফিনটি। ধারণা করা হচ্ছে তিন-চারদিন আগে এটি মারা গেছে। বন বিভাগ ও পৌরসভার উদ্যোগে এটিকে মাটিচাপা দেয়া হয়েছে। ডলফিনটির পিঠ ও লেজে আঘাতের চিহ্ন রয়েছে। জেলেদের অসাবধানতা ও সমুদ্রে প্লাস্টিক বর্জ্যের কারণে ডলফিন মারা যাচ্ছে বলে ধারণা করছেন পরিবেশবিদরা।