জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মুন্সিগঞ্জের শ্রীনগরে গণমিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এ মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে দলীয় পতাকা ও ব্যানার ফেস্টুন হাতে মিছিলে যোগ দেন নেতাকর্মীরা। পরে সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহর নেতৃত্বে ষোলঘর বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয় গণমিছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির শুভেচ্ছা বার্তা মানুষের দ্বারে পৌঁছে দিতে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মুন্সিগঞ্জে গণমিছিল
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মুন্সিগঞ্জের শ্রীনগরে গণমিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মুন্সিগঞ্জের শ্রীনগরে গণমিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।










