মেহেরপুরের গাংনীতে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে বাঁশাবাড়িয়া এবং গাংনী বাজারের দুটি দোকানে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান।