সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বৃষ্টি উপেক্ষা করেই
নগরীর জিরো পয়েন্ট অবরোধ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
পূর্বঘোষিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১১
জুলাই) বিকাল সাড়ে ৪টায় শিক্ষার্থীরা এ অবরোধে অংশ নেন।
অবরোধের ফলে জিরো পয়েন্টের চতুর্দিক খুলনা-ঢাকা, খুলনা-সাতক্ষীরা,
খুলনা-বাগেরহাট, খুলনা-মোংলা, খুলনা-পাইকগাছা, খুলনা-যশোর রুটে যানজটের সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীরা জানিয়েছেন তারা সন্ধ্যা পর্যন্ত অবরোধ অব্যাহত রাখবেন।










