শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনকে তার পদ থেকে অব্যাহতি দিয়েছে সরকার। তার স্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে নিয়োগ দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে পৃথক দুই চিঠিতে তাদের পদয়ন ও অব্যাহতি দেয়া হয়েছে।















