সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে ইঞ্জিন বিকল হওয়া ট্রেনটি উদ্ধার করে। এর আগে সকাল ৭টা ২০ মিনিটে টাঙ্গাইলের বাসাইল উপজেলার সোনালিয়া গ্রামে  ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এতে টাঙ্গাইল, গাজীপুর ও সিরাজগঞ্জে বেশ ক‌য়েক‌টি স্টেশ‌নে বি‌ভিন্ন গ‌ন্তব্যের ট্রেন আটকা প‌ড়ায় ভোগান্তি পড়েন যাত্রীরা।

এর আগে টাঙ্গাইল ক‌মিউটার ট্রেন‌টি টাঙ্গাইল স্টেশন থে‌কে ঢাকার উদ্দেশে ছে‌ড়ে যায়। পথিমধ্যে সোনালিয়া নামক স্থানে পৌঁছালে ইঞ্জিন বিকল হয়। টাঙ্গাইল কমিউটার ট্রেনের চালক মামুনুর রশীদ জানান,  ইঞ্জিনসহ ট্রেনটি টাঙ্গাইল স্টেশনে নেওয়া হচ্ছে। প্রায় সাড়ে ৪ ঘন্টা পর উদ্বার করা হলো।