সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলায় সড়ক দুর্ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়েছে। রোববার রাতে উপজেলার সিচনি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো-জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামের পুতুল দাসের ছেলে খোকন দাস (২), লিপন চন্দ্র দাসের ছেলে কনক চন্দ্র দাস (৮), খেসব দাসের ছেলে নিলয় দাস (৯)। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন জানান, ডাবর-জগন্নাথপুর সড়কের সিচনী এলাকায় পৌঁছালে রাস্তার পাশে পার্কিংয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয় মাইক্রোবাসটি। এ সময় ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় চার জনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরো দুই শিশুর মৃত্যু হয়।