জয়পুরহাটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম। গতকাল দুপুরে আয়োজিত সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি। নতুন বাংলাদেশ গড়তে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও মনে করেন পুলিশের এ কর্মকর্তা।