মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আব্দুস সালামকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) রাতে মেহেরপুর শহরের নিজ বাড়ি থেকে সদর থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। থানায় জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান ওসি।
প্রসঙ্গত, ২০২২ সালের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন অ্যাডভোকেট আব্দুস সালাম। ৫ আগস্ট এর পর বর্তমান সরকারের সিদ্ধান্তে জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে তিনি অপসারিত হন।










