বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বেড়েছে। ছোট-বড় মি‌লিয়ে ওই সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৬৯‌টি প‌রিবহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ২ কো‌টি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০ টাকা। বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল টোল আদায়ের বিষয়‌টি নি‌শ্চিত করেছেন।