আগামী ৩ জুলাই বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। ঢাকা থেকে কলকাতা সফরে যাবেন তিনি। গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেন ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলায় খেলা ৩০ বছর বয়সী এই গোলকিপার।

মার্টিনেজ তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘‌আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারতীয় উপমহাদেশে আমার সফর শুরু হবে ৩ জুলাই। বাংলাদেশ থেকেই যাত্রা হবে। ‌বাংলাদেশ সফর শেষে আমি কলকাতায় যাব, শুরু হবে আমার আড়াই দিনের ভারত অভিযান।’