গতকাল সকাল ১০টার দিকে উথলীর ফার্মগেট এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি যাওয়ার সময় এ ঘটনা ঘটে। রেললাইন মেরামতের পর বেলা ২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে রেললাইনের একটি অংশ ভাঙা অবস্থায় দেখতে পান গেটম্যান। বিষয়টি পার্শ্ববর্তী স্টেশন ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে আশপাশের স্টেশনগুলোতে সাময়িকভাবে ট্রেন আটকে রাখা হয়।