রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভেজাল গুড় তৈরি করায় এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার বহরপুর ইউনিয়নের হুলাইল গ্রামের বিল্লাল শেখের ভেজাল গুড় কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন। এ সময় চিনি মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় উৎপাদন করার অপরাধে বিল্লাল শেখকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কারখানায় থাকা ২৭০ কেজি গুড় ধ্বংস করা হয়েছে।