বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতের দেখতে আজ মঙ্গলবার (২০ আগস্ট) সকালে রাজধানীর শেরে-বাংলা নগরস্থ পঙ্গু ও চক্ষু হাসপাতাল পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাংগীর আলম চৌধুরী।
এসময় রোগীদের সবশেষ পরিস্থিতি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তুলে ধরেন চিকিৎসকেরা। পরে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এখানে চিকিৎসকরা আহতদের খুব ভালোভাবে দেখাশোনা করছে। এদের যত ধরনের সাহায্য সহযোগিতা দরকার হবে আমরা সব করব।










