সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে যশোর-কুষ্টিয়া-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা। এতে যশোর-কুষ্টিয়া-রাজশাহী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা চারটা থেকে যশোরের পালবাড়ি মোড়ে খুলনা-কুষ্টিয়া-রাজশাহী সড়কে ব্যারিকেড দিয়ে পূর্বঘোষিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সন্ধ্যা পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।