সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনরত শেরেবাংলা
কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এতে অন্তত
১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড গেটের
সামনে আন্দোলনকারীরা বাংলা ব্লকেড কর্মসূচি পালন করতে গেলে পুলিশ বাধা প্রদান করে।
এক পর্যায়ে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এতে ১০ শিক্ষার্থী আহত হন। পরবর্তীতে
পুলিশের বাধা উপেক্ষা করে আগারগাঁও সড়ক দখলে নেন আন্দোলনকারীরা।










