ঠিকানা খুঁজে না পাওয়ায় মালয়েশিয়া ও ইতালি থেকে ৫ হাজার ৬০০ পোস্টাল ব্যালট ফেরত এসেছে। এরমধ্যে মালয়েশিয়া থেকে ফেরত এসেছে ৪ হাজার এবং ইতালি থেকে ফেরত এসেছে ১ হাজার ৬০০ পোস্টাল ব্যালট। সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে (ইসি) নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান।

ইসি সানাউল্লাহ বলেন, প্রবাসীদের সঠিক ঠিকানা না পাওয়ায় এসব ব্যালট সংশ্লিষ্ট দেশে সংশ্লিষ্ট ভোটারদের কাছে পৌঁছায়নি।

তিনি বলেন, ফেস ডিটেকশন প্রযুক্তির কারণে পোস্টাল ব্যালটে একজনের ভোট অন্য কেউ দেয়ার কোনও সুযোগ নেই। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো দেখে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। এ সময় পোস্টাল ব্যালটে ৩৯টি মার্কা যা ভাঁজের মধ্যে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি।