বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সংস্থাটির চেয়ারম্যান মো. নুরুল আমিন। গতকাল ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে। পদত্যাগপত্রে ২০ আগস্ট থেকেই কার্যকর করার জন্য আবেদন করেছেন।

এর আগে ২০২৩ সালের ২২ মার্চ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা ১৪ আগস্ট প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি দেন, এতে কমিশনের নানা রকম অনিয়ম ও অসংগতি তুলে ধরা হয়েছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, বিইআরসির কর্মকর্তা-কর্মচারীরা তাদের কক্ষ তালাবদ্ধ করে রাখে। বিইআরসির কর্মকর্তা-কর্মচারীদের দাবি, যোগ্য ও কমিশনের আইন অনুযায়ী সংস্থাটির চেয়ারম্যান ও সদস্য নিয়োগ করা হোক। একই সঙ্গে তাদের চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তারা।