সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে পুলিশের বাধা উপেক্ষা করে কুষ্টিয়া-খুলনা
মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা ৪টা থেকে পূর্বঘোষিত বাংলা ব্লকেডের
অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা মহাসড়কের দিকে এগোলে পুলিশের বাধার সম্মুখীন হন। পরবর্তীতে পুলিশের
বাধা উপেক্ষা করেই শিক্ষার্থীরা মহাসড়কে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।










