চট্টগ্রামের সীতাকুণ্ডে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মিরসরাইয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে প্রেস ক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করেন সাংবাদিকরা। প্রতিবাদ সভায় সাংবাদিক হোসাইন জিয়াদ ও পারভেজের ওপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়। এছাড়া সাগর-রুনিসহ বিভিন্ন সময় যেসব সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, অবিলম্বে এসব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তারা।
প্রতিবাদ সভা
চট্টগ্রামের সীতাকুণ্ডে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মিরসরাইয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মিরসরাইয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।










