বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক ও উপমহাপরিচালক হতে পারছেন না পরিসংখ্যান ক্যাডারের কর্মকর্তারা। নিয়োগবিধিতে থাকলেও পদগুলোয় তাদের বঞ্চিত করা হচ্ছে। তাই তাৎক্ষণিকভাবে এসব পদে পরিসংখ্যান কর্মকর্তাদের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়াসহ ১৪ দফা সংস্কার দাবি জানিয়েছে বিবিএস পরিসংখ্যান ক্যাডার অ্যাসোসিয়েশন। গতকাল দুপুরে আগারগাঁওয়ের বিবিএসের প্রধান কার্যালয়ের এক সভা থেকে এমন দাবি জানান পরিসংখ্যান ক্যাডারের কর্মকর্তারা।