মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাবুপুর গ্রামের চাষী লিয়াকত আলীর পাঁচ বিঘা জমির ফলন্ত কলা গাছ কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এতে ৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী চাষী।
জানা গেছে, গ্রামের মাঠে পাঁচ বিঘা জমিতে কলা আবাদ করেন লিয়াকত আলী। আর কিছুদিন পর সব গাছে কলার কাঁদি আসত। এরই মধ্যে দুর্বৃত্তরা পাঁচ বিঘা জমির কলাগাছ ও কিছু কলার কাঁদি কেটে নষ্ট করে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন লিয়াকত আলী।
এ বিষয়ে মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল বলেন, ‘অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’










