শেখ হাসিনা সরকারের সময় চলমান সরকারবিরোধী আন্দোলনের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষক-শিক্ষার্থীদের ওপর নিপীড়নের অভিযোগে ১৩৩ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন ৫৭ শিক্ষক, ২৪ কর্মকর্তা, ২১ কর্মচারী ও ৩১ শিক্ষার্থী। গতকাল বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, শাস্তিপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে ছয়জনকে বরখাস্ত, ১২ জনকে চাকরি থেকে অপসারণ, আট জনকে পদাবনতি এবং ৩১ জনকে তিরস্কার করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে সাত জনকে আজীবন বহিষ্কার ও ২৪ জনের সনদপত্র বাতিল করা হয়েছে।
গণ-অভ্যুত্থানে নেতিবাচক ভূমিকা
বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৩৩ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
শেখ হাসিনা সরকারের সময় চলমান সরকারবিরোধী আন্দোলনের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষক-শিক্ষার্থীদের ওপর নিপীড়নের অভিযোগে ১৩৩ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।
শেখ হাসিনা সরকারের সময় চলমান সরকারবিরোধী আন্দোলনের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষক-শিক্ষার্থীদের ওপর নিপীড়নের অভিযোগে ১৩৩ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।










