চেয়ারম্যান ও কমিশনারদের জিম্মি, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করাসহ বেশ কিছু অভিযোগ এনে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে বিএসইসি চেয়ারম্যানের গানম্যান মো. আশিকুর রহমান বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় মামলাটি দায়ের করেন। মামলার তথ্যটি নিশ্চিত করেন শেরে বাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম আজম।

মামলায় আসামিরা হলেন, বিএসইসির সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমান, নির্বাহী পরিচালক মাহবুবুল আলম নির্বাহী পরিচালক রেজাউল করিম, পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লা, অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম, যুগ্ম পরিচালক রাশেদুল ইসলাম, উপপরিচালক বনী ইয়ামিন, উপপরিচালক আল ইসলাম, উপপরিচালক শহিদুল ইসলাম, উপপরিচালক তৌহিদুল ইসলাম, সহকারী পরিচালক জনি হোসেন, সহকারী পরিচালক রায়হান কবীর, সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন, সহকারী পরিচালক আব্দুল বাতেন, লাইব্রেরিয়ান মো. সেলিম রেজা বাপ্পী এবং ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফকে।

এজাহারে বলা হয়েছে, ভয়ানক অবরুদ্ধ থাকার খবরে এবং বিএসইসি একটি গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো প্রতিষ্ঠান হওয়ায় প্রথমে পুলিশ ও পরে সেনাবাহিনী অবস্থান নিয়ে চেয়ারম্যান ও কমিশনারদের জিম্মি অবস্থা হতে মুক্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

এজাহারে অভিযোগ করা হয়েছে, বর্তমান কমিশন পুঁজিবাজারের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ায় বিএসইসি এর উপরোক্ত উ-শৃঙ্খল কর্মকর্তা-কর্মচারীরা বর্ণিত অপরাধের মাধ্যমে পুঁজিবাজার ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত হয়।