মরদেহ উদ্ধার করে গতকাল দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সুমন মিয়া বলেন, ‘আমরা শুক্রবার রাত সোয়া ১০টার দিকে খবর পেয়ে মুগদা জেনারেল হাসপাতালের মর্গ থেকে তার মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা আত্মীয়দের সঙ্গে কথা বলে জানতে পারি, গত ২৯ জুলাই সন্ধ্যা ৭টার দিকে খিলগাঁও রেলগেট এলাকায় দীপুকে অজ্ঞাত ১০-১২ জন দুর্বৃত্ত পিটিয়ে জখম করে ফেলে রেখে যায়। খবর পেয়ে আত্মীয়-স্বজন তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসকরা দীপুকে জরুরি আইসিইউতে নেয়ার পরামর্শ দেন। যদিও সেখানে আইসিইউ বেড খালি ছিল না বলে জানানো হয়। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ৩১ জুলাই রাতে মুগদা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’