মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উপলক্ষে গতকাল রাজধানীতে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (আউস্ট) আয়োজিত ‘তরুণদের মাদক প্রতিরোধে প্রমাণভিত্তিক উদ্যোগ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, ‘মাদকমুক্ত সমাজ গঠনে সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত ভূমিকা অপরিহার্য। দেশকে মাদকমুক্ত করতে আমাদের সবাইকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তাহলেই একটি সুন্দর সমাজ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।’ 

তিনি বলেন, ‘সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে তরুণদের দক্ষ করে তুলতে শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।’

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের পরিচালক এবং আইস্যাপ বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক ইকবাল মাসুদ। বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ, আইস্যাপ বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান ডা. এমএ মোহিত কামাল, ঢাকা আহ্ছানিয়া মিশনের সহসভাপতি ড. এসএম খলিলুর রহমান। সভাপতির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল হক।