নবম
পঞ্চবার্ষিক পরিকল্পনাকে লক্ষ্য করে বাংলাদেশের চাহিদা
ও জাপানের পলিসি অনুযায়ী অর্থায়ন করতে সহযোগিতা পরিকল্পনা
সংশোধন করছে জাপান।
বুধবার
(১০ জুলাই) পরিকল্পনা মন্ত্রণালয়ে পরিকল্পনামন্ত্রী আব্দুস সালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে
নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরির। এ সময় এমন
সহযোগিতার আশ্বাস দেন তিনি।
২০২৫
সালের জুলাই থেকে ২০৩০ সালের
জুন মাসের মধ্যে নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা
বাস্তবায়ন করা হবে। এই
পরিকল্পনার চাহিদা অনুযায়ী সহযোগিতা করতে প্রস্তুত জাপান।
২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার
লক্ষ্য সামনে রেখে নবম পঞ্চবার্ষিক
পরিকল্পনাটি তৈরি করা হবে।
সাক্ষাৎ শেষে
এক প্রশ্নের জবাবে জাপানি রাষ্ট্রদূত বলেন, আমাদের মধ্যে নানা বিষয়সহ বাংলাদেশের
ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।
এ বিষয়ে পরিকল্পনা মন্ত্রী বলেন, বাংলাদেশের দক্ষতা বৃদ্ধিতে জাপান যে সহযোগিতা দিয়ে
আসছে সেটি অব্যাহত রাখতে
অনুরোধ জানানো হয়েছে। বিশেষ করে পাবলিক ইনভেস্টমেন্ট
ম্যানেজমেন্ট সিস্টেমের দ্বিতীয় পর্যায়ে সহায়তা চাওয়া হয়েছে। জাপানের অর্থায়নে ৪০ টি প্রকল্প
বাস্তবায়ন করা হয়েছে।
এ সময় এক
প্রশ্নের জবাবে আব্দুস সালাম আরো বলেন, জাপান
সব সময় আমাদের সঙ্গে
আছে। ভবিষ্যতে নানা উন্নয়নে তারা
পাশে থাকার অঙ্গীকার করেছে।










