টাঙ্গাইলের নাগরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুরে শেখ হাসিনা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার শুনশি গ্রামের ওমর সেতাবের ছেলে শাকিল মিয়া (১৯) ও কলমাইদ গ্রামের আদম আলীর ছেলে মাসুম মিয়া (১৯)।
নাগরপুর থানার ওসি জসিম উদ্দিন জানান, কুয়াশার কারণে কেদারপুর শেখ হাসিনা সেতুর এপার থেকে ওপার দেখা যাচ্ছিল না। ট্রাকচালক মোটরসাইকেল দেখতে না পেয়ে ধাক্কায় দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান।










