বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মুন্সিগঞ্জের সিরাজদিখানে কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা দেড়টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের কালীনগর এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবগঠিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি আলহাজ শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।