জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগের বিরুদ্ধে বরিশালের কীর্তনখোলা নদীতে প্রতীকী বিক্ষোভ সমাবেশ করেছেন পরিবেশকর্মীরা। গতকাল সকালে এ কর্মসূচি পালিত হয়। প্রান্তজন, উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট এ সমাবেশের আয়োজন করে। ১৩-১৫ জুন ইতালিতে ৫০তম জি৭ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য জি৭ভুক্ত দেশগুলোর প্রকাশ্য প্রতিশ্রুতি রয়েছে। এজন্য জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধের আহ্বান জানান বক্তারা।